টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের বাছাই পর্ব তথা প্রথম পর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে।
মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে।
দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস, স্টার স্পোর্টস ১ ও ২ এবং পিটিভি স্পোর্টস।
ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচগুলো।
র্যাবিট হোল বিডি’র ইউটিউব, মাইজিপি ও বায়োস্কোপ অ্যাপে উপভোগ করা যাবে ম্যাচগুলো।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ক্রিকেটপ্রেমীরা উইলো এক্সট্রায় চোখ রাখতে পারবেন।
যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস ক্রিকেটে দেখা যাবে ম্যাচগুলো।
মধ্যপ্রাচ্যে ক্রিকলাইফ ম্যাক্সে সম্প্রচার করা হবে।