টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে এক প্রকার বলে কয়েই হারালো স্কটল্যান্ড।
ম্যাচের দুইদিন আগে স্কটল্যান্ডের ব্যাটিং কোচ বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। বাস্তবে যার প্রমাণও মিললো।
কুড়ি ওভারের ফরম্যাটে স্কটল্যান্ড দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের চেয়ে কতটা এগিয়ে তারা!
ব্যাটিং,বোলিং,ফিল্ডিং- কোন বিভাগেই প্রতিপক্ষকে ছাড়াতে পারেনি মাহমুদউল্লাহর দল। এমন ছন্নছাড়া পারফরম্যান্সের কারণেই ‘পুঁচকে’ স্কটিশদের কাছে ৬ রানে ধরাশায়ী হতে হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী স্কটিশ বাধা পেরুতেই পারছে না বাংলাদেশ। ২০১২ সালে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ৩৪ রানে জিতেছিল স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের ৭ উইকেটে করা ১৬২ রানের জবাবে ১৮ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় মুশফিকরা।
৯ বছর আগে হেগের হতাশাজনক পারফরম্যান্সের পর আশা করা হচ্ছিল মরুর বুকে ফুল ফোটাবেন মাহমুদউল্লাহরা।
ভাগ্যদেবী সহায় না হওয়ায় হেগের মতো ওমানের মরুভূমিতেও একই চিত্রনাট্য মঞ্চস্থ হলো।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিংয়ে নিয়ে অস্বস্তি ছিলই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো উইকেটে কোন ব্যাটসম্যানই ছন্দে ছিলেন না। ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হলেও ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ।
যার প্রভাব পড়ে দুটি ওয়ার্মআপ ম্যাচে।
একই ধারাবাহিকতা দেখা গেলো স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বেও।
যার ফলে আইসিসির সহযোগী দলের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হলো ম্যাচ হেরে।
স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানও টপকাতেই পারলো না বাংলাদেশ।
এই হারে বরং সাকিবদের ঘিরে আশঙ্কাটা ঘনিভূত হচ্ছে আরও।
তুলনামূলক সহজ বোলিং-ব্যাটিং লাইনআপের বিপক্ষে এমন ব্যর্থতায় দলটির মূল পর্বের পারফরম্যান্সে এঁকে দিচ্ছে প্রশ্ন চিহ্ন!