প্লেন বিধ্বস্ত, ভাগ্যক্রমে বেঁচে গেলেন সব আরোহী

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড্ডয়নের পরপরই একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।
এতে প্লেনটি দ্বিখণ্ডিত হওয়ার পর আগুন ধরে গেলেও ভাগ্যজোরে অক্ষত রয়েছেন সব আরোহী।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার মুখে পড়ে প্লেনটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ প্লেনটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছিল।
এসময় তাতে যাত্রী-ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

প্লেনটি বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড্ডয়নের পরপরই একটি বেড়ার সঙ্গে ধাক্কা লেগে পাশের মাঠে মুখ থুবড়ে পড়ে এবং ভেঙে দুই টুকরো হয়ে যায়।
ভেঙে পড়ার পরপরই প্লেনের সামনের অংশে আগুন ধরে যায়।
তবে আগুন লাগার আগেই সব আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.