এবার মডার্না-জনসনের টিকার বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে

মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
তবে এর জন্য পূর্বগৃহীত টিকাই বাধ্যতামূলক নয়।
মার্কিনিরা চাইলে দেশটিতে অনুমোদিত যেকোনো টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন।
বুধবার এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষা অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার ডোজ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
গবেষণার তথ্য বলছে, পূর্ণ ডোজ নেওয়ার পরেও সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা ক্ষমতা কমে আসে।

সংস্থাটি এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল।
যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা জটিল রোগে আক্রান্ত অথবা কর্মক্ষেত্রে যাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তাদেরই বাড়তি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে এফডিএ।
এছাড়া প্রথম ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.