‘আমরাও মানুষ, আমাদেরও গায়ে লাগে’

৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর স্বস্তির হাসি নিয়েই সংবাদ সম্মেলনে আসার কথা মাহমুদউল্লাহ রিয়াদের।
কিন্তু বাংলাদেশ অধিনায়কের মুখ দেখা গেল শক্ত, জানালেন ‘শক্ত থাকাই তো স্বাভাবিক।’
পরে এই শক্ত আবরণ থেকে বেরিয়ে এল আবেগ, আক্ষেপ আর হাহাকার।
জানালেন স্কটল্যান্ডের কাছে হারের পর চারপাশ থেকে ধেয়ে আসা সমালোচনা তীব্রভাবে স্পর্শ করেছে তাদের, সেই দুঃখ এখনো বুক থেকে সরাতে পারেননি।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের বিপক্ষে একটা পর্যায় পর্যন্ত চাপে ছিল বাংলাদেশ, দলকে ঘিরে ধরেছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা।
পরে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে। পাপুয়া নিউগিগিনির বিপক্ষে ম্যাচ জিতলেই তাই নিশ্চিত হতো পরের ধাপ।
বৃহস্পতিবার সেটা অনায়াসেই করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ২৮ বলে ৫০ করে দলের বড় জয়ে ভূমিকা রাখা মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে এসে শুরু থেকেই কন্ঠ থেকে ঝরালেন হাহাকার, জানিয়ে দিলেন গত কদিন ধরে হওয়া সমালোচনার স্রোত তাদের করেছে কতটা আহত, ‘শক্ত হওয়াটাই মনে হয় স্বাভাবিক। ঠিকাছে, আমরা মানুষ, আমরাও ভুল করি।
একদম ছোট করে ফেলা ঠিক না।
কারণ এটা আমাদের দেশ, আমরা সবাই একসঙ্গে (আছি)।
আমি সব সময় এই কথাটা বলি।
পুরো দেশকে প্রতিনিধিত্ব করছি, এটা আমাদের মাথায় থাকে।
আমাদের চেয়ে অনুভূতি কারো বেশি না আমার মনে হয়।
সমালোচনা অবশ্যই হবে। খারাপ খেলেছি, কিন্তু একবারে ছোট করে ফেলা ঠিক না। এটা আমাদের সবারই খারাপ লেগেছে।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.