মাহমুদউল্লাহদের হৃদয়ে রক্তক্ষরণ!

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে স্কটল্যান্ডের কাছে পরাজয়।
বিশ্বকাপের সুপার টুয়েভলে খেলা নিয়েই কিছুট সংশয় তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে কাংখিথ সুপার টুয়েলভে খেলার পথ পরিষ্কার করলো টিম বাংলাদেশ।
যদিও তাদেরকে হতে হলো গ্রুপ রানারআপ এবং সুপার টুয়েলভে বাংলাদেশ দলকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বিশ্বকাপে নবাগত পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৮১ রানের বিশাল স্কোর গড়ার পর পাপুয়া নিউগিনিকে তারা অলআউট করে দিয়েছে ৯৭ রানের মধ্যে।
যার ফলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয় (৮৪ রানের) নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এমন একটি গুরুত্বপূর্ণ জয়ে যেখানে আনন্দিত হওয়ার কথা অধিনায়ক মাহমুদউল্লাহসহ দলের অন্য ক্রিকেটাররা, সেখানে তারা ব্যথিত।
বিষদে ভরা তাদের হৃদয়-অন্তর।
যেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাহমদুউল্লাহ রিয়াদদের। ম্যাচ শেষে ওমানের ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের সংবাদ সম্মেলন কক্ষে এসে রিয়াদ যেভাবে মিডিয়ার সামনে কথা বলেছেন, তাতেই তাদের হৃদয়ের সেই রক্তক্ষরণটা টের পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.