হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চুরির ঘটনা নতুন কিছু নয়। চুরির ঘটনায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন চুরির সাথে জড়িত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন কার্গো ও ট্রাফিক হেল্পারগণ।
কার্গোর মালামাল চুরি করে ও রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বাড়ি, প্লট ক্রয় করে বিলাসী জীবন যাপন করছেন চুরির সাথে জড়িত এসব কার্গো হেল্পারগণ ও ট্রাফিক হেল্পারগণ।
সূত্রে জানা যায়, চুরির সাথে জড়িত কয়েকজন কার্গো হেল্পার হাতেনাতে ধরা পড়ে কয়েক দিনের জন্য চাকুরীচ্যুত হলেও কোন এক অদৃশ্য ক্ষমতায় আবার তারা চাকুরীতে যোগদান করে বহাল তবিয়তেই চুরি চালিয়ে অর্থ উপার্জন করছেন।
চুরির সাথে জড়িত এসব কার্গো হেল্পারগণের নামের প্রথম ও শেষ অক্ষর দেওয়া হলো:-
(সা_ল শে_), (বা_ _দ হো_ ন), (সা_ _ ল ই_ _ ম),(সো_ গ মি_), (এ _ এম আ_ দ), (র_ ব আ_), (আ_ _ ন খা_), (মোঃ সোলে_ ন) এরা সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেল্পার।
এছাড়া চুরির সাথে জড়িত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইজন ট্রাফিক হেল্পারের নামের প্রথম ও শেষ অক্ষর – (মোঃ আ_ ল হা_ ম) ও (আ_ ল বা_ র)।
দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত থেকে এসব কার্গো হেল্পারগণ ও ট্রাফিক হেল্পারগণ এসব ধন সম্পদের মালিক বনে গিয়েছেন।
দ্রুত এদের লাগাম টানতে না পাড়লে ও কার্গোর চুরি ঠেকানো না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ক্ষুণ্ণ হতে থাকবে।