সুদিনের পথে বিমানসংস্থা কান্তাস এয়ারওয়েজ

করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে অস্ট্রেলিয়ান বিমান পরিবহন সংস্থা কান্তাস এয়ারওয়েজের কর্মপরিধি।

এরই মধ্যে সংস্থাটি তাদের গন্তব্য ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

কারণ ভ্রমণে করোনা মহামারির বাধা দূর হতে শুরু করায় আকাশ পথে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ।

কান্তাস এয়ারওয়েজের প্রধান নির্বাহী অ্যালন জয়েস জানিয়েছেন, গত ৫ সপ্তাহের ৪ সপ্তাহেই অভ্যন্তরীণ রুটের চেয়ে আন্তর্জাতিক রুটে যাত্রী সংখ্যা বেশি ছিল।
করোনা মহামারির শুরুর পর প্রথমবারের মতো এমন ব্যবসায়িক পরিবর্তন দেখা গেছে।

কান্তাসের ১১ হাজার কর্মী বিনাবেতনে চাকরিতে বহাল রয়েছেন।
এই কর্মী সংখ্যা সংস্থাটির মোট জনশক্তির প্রায় অর্ধেক।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরের শুরুর দিকে তাদের আবার কর্মে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে কান্তাসের প্রধান নির্বাহী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.