আইপিএলে দল কিনবেন রণবীর-দীপিকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কোনও এক শিল্পপতির সঙ্গে মিলে দল কেনার দরপত্র জমা দেবেন এ তারকা দম্পতি।

 

ক্রিকেট এবং বলিউডের মেলবন্ধন নতুন কিছু নয়।
২০০৮ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেট্টির মতো তারকারা।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন রণবীর-দীপিকারের নাম।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের আরও জানায়, আইপিএলের মাধ্যমে ক্রিকেট ব্যবসায় নামতে আগ্রহী রণবীর ও দীপিকা।

শোনা যাচ্ছে এরইমধ্যে দরপত্র তুলেও ফেলেছেন। জমা দেবেন কি না সেটাই এখন দেখার বিষয়।

 

তবে নতুন দল কোন কোন শহর থেকে নেওয়া হবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় ক্রিকেট মহলে জোর জল্পনা-কল্পনা চলছে এ নিয়ে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র অনুযায়ী, আইপিএলের নতুন দল পাওয়ার ব্যাপারে এগিয়ে আহমেদাবাদ এবং লক্ষ্ণৌ।
দল কিনলে এই তারকা দম্পতিকে এখান থেকেই একটি দল নিতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.