স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার দিয়ে শুরু; কিন্তু এরপর ধীরে ধীরে নিজেদের ফিরে পাওয়া।
প্রথমে ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ানো।
এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে রেকর্ড জয়ে শেষ বারোয় পা রাখা।
২৪ অক্টোবর রোববার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর।
কোথায় দল থাকবে উজ্জীবিত, অনুপ্রাণিত।
মাঠে নেমে লঙ্কা বধে দৃঢ় সংকল্পবদ্ধ; তা না আরব আমিরাতের মাটিতে চলছে বোর্ড শীর্ষ কর্তা ও টিম বাংলাদেশ অধিনায়কের অনুরাগের খেলা।
আকার ইঙ্গিতে হলেও বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন আর টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ এখন কথা কাটাকাটিতে ব্যস্ত।
স্কটল্যান্ডের কাছে হারের পর পুরো বাংলাদেশেই নেমে এসেছিল হতাশার ঘুটঘুটে অন্ধকার। ভক্ত-সমর্থক, ক্রিকেট কর্তা সবাই হতাশা প্রকাশ করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সমালোচনাও হয়েছে বিস্তর।