শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে নামবেন নাঈম-লিটন

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ওপেনিংয়ে বড় কোনো জুটি হচ্ছে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেও একই চিত্র দেখা গেছে।
এরই মধ্যে শুরু হয়ে গেছে সুপার টুয়েলভ রাউন্ড।
আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ম্যাচ।
তার আগে চিন্তার কারণ হতে পারে ওপেনিং জুটি।

অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ওপেনিংয়ে নাঈম শেখ-লিটন দাস জুটিতেই আস্থা রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি এমনটাই জানিয়েছেন।
আগামীকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.