মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে ‘বহিষ্কারের’ নির্দেশ এরদোয়ানের

যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ তুরস্কে নিযুক্ত ১০টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান।

তুর্কি সমাজকর্মী ওসমান কাভালার অবিলম্বে মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ায় স্থানীয় সময় শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীকে এ নির্দেশ দেন তিনি।

এরদোয়ান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে এই ১০ রাষ্ট্রদূতকে দ্রুত তুরস্কে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছি।’
কিন্তু এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি এরদোয়ান।

তিনি বলেন, ‘তাদের তুরস্ককে জানতে ও বুঝতে হবে।
যেদিন থেকে তারা তুরস্ককে জানবে না, সেদিনই তাদের চলে যাওয়া উচিত।’

এর আগে গেল ১৮ অক্টোবর এক যৌথ বিবৃতিতে কারাবন্দী নেতা কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন আঙ্কারায় নিযুক্ত পশ্চিমা বিশ্বের ১০টি দেশের রাষ্ট্রদূতেরা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে কঠোর ভাষায় তিরস্কার করেছে তুরস্ক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.