সৌদির সাবেক বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে হত্যা করেছেন বর্তমান যুবরাজ মোহম্মদ বিন সালমান—এমন অভিযোগ করেছেন সৌদি আরবের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা।
নিজের বাবা বাদশাহ সালমানকে দ্রুত ক্ষমতায় বসানোর জন্য এ কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে যুবরাজ সালমানের বিরুদ্ধে।
সাদ আল জাবরি যিনি কানাডায় নির্বাসিত জীবনযাপন করছেন তিনি ২০১৪ সালে সিবিএস নিউজকে দেওয়া ৬০ মিনিটের সাক্ষাৎকারে জানান, মোহাম্মদ বিন সালমান গর্ব করেন যে, তিনি সেই সময়ে বাদশাহ আব্দুল্লাহকে হত্যা করেছেন।
ওই সময়ে সালমান তার বাবার রাজ দরবারের প্রহরী হিসেবে কাজ করতেন।
এরপর ২০১৫ সালে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন।
আল জাবরি সে সময় মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করে বলেছিলেন, তার কাছে এমন ভিডিও আছে, যা অনেক গোপন তথ্য জানাতে পারে। আল জাবরি বলেন, তিনি মারা গেলে এই ভিডিও প্রকাশ করা হবে।
এটা ছিল সালমানকে চাপ দেওয়ার সর্বশেষ প্রচেষ্টা।