টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেলো দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান।
নিউজিল্যান্ডকে তারা ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
এর মধ্য দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এলো দলটি।
মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
জবাবে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাক বাহিনী।
দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
শেষ দিকে অভিজ্ঞ শোয়াইব মালিক ও আসিফ আলির অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি জয় নিশ্চিত করে।