‘আমারই দোষ, শেষ বলটা মারতে পারিনি’

শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১৩ রান।
আন্দ্রে রাসেলের করা সেই ওভারের প্রথম পাঁচ বলে আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে নিতে পারেন ৯ রান।
ফলে সমীকরণ নেমে আসে শেষ বলে ৪ রানে। রাসেলের করা ব্লক হোল ডেলিভারিতে ব্যাটই ছোঁয়াতে পারেননি মাহমুদউল্লাহ।

যে কারণে আরও একবার তীরের কাছাকাছি গিয়ে তরী ডুবেছে বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ৩ রানের পরাজয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়েছে বাংলাদেশের।
একদম কাছাকাছি পৌঁছেও ম্যাচ শেষ করতে না পারার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.