গত সপ্তাহের রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটিতে ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম খরুচে ছিলেন মোহাম্মদ শামি।
ওই ম্যাচের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন শামি।
তিনি ভারতের বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র মুসলিম ক্রিকেটার।
মূলত এ কারণেই তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেন নেটিজেনরা।
এ ঘটনার পর থেকে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।
এবার সতীর্থের পাশে দাঁড়ালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সমালোচকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘তারা একদল মেরুদণ্ডহীন মানুষ’।
রবিবার (৩১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে এ মন্তব্য করেন।