ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেও টি-টোয়েন্টিতে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
তবে এমন হারের পর সুপার টুয়েলভে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ম্যাচ দুইটিতে যে করেই হোক, ফলাফল নিজেদের পক্ষে নিতে চান অসি অধিনায়ক।
শনিবার রাতে দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড৷
এতে অনেক কমে গেছে অজিদের নেট রান রেট। যা কি না সেমিফাইনালে ওঠার পথে হতে পারে বড় বাধা।
সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ দুইটি দলের বিপক্ষেই সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া।
এখন বিশ্বকাপের সেরা চারে নাম লেখানোর জন্য ম্যাচ দুটিকে মাস্ট উইন হিসেবেই দেখছেন ফিঞ্চ।