চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। ফলে কাগজে-কলমে সেমিফাইনালের আশা টিকে থাকলেও কার্যত ছিটকে গেছে মাহমুদউল্লাহ বাহিনী।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচ মিসের মহড়ায় হেরে যায় বাংলাদেশ।
আর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৩ রানের হার মানে।
বাংলাদেশের ভুলের সূত্রপাত হয় প্রস্তুতি ম্যাচ থেকেই।
দুটি ম্যাচেই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারার পর সতর্ক হওয়ার দারুণ সুযোগ ছিল। কিন্তু না, প্রস্তুতি ম্যাচের হারকে পাত্তাই দিল না টিম বাংলাদেশ।
সেখান থেকে কোনো শিক্ষাও নিলেন না ক্রিকেটাররা।
এর ফলে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার।
এদিকে মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। কথার লড়াই, মান-অভিমানের ছড়াছড়ি চারপাশে।
কখনো বোর্ড কর্মকর্তা, কখনো আবার সরব দেখা যায় ক্রিকেটারদের। তবে যেহেতু ক্রিকেটাররা বোর্ডের চাকরি করেন, তাই তাদের জবাবদিহিতার জায়গাও আছে বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।