পূর্বঘোষণা অনুযায়ী গত ১ অক্টোবর থেকে আইন মেনে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার কার্যকর হয়।
সেদিন থেকেই ক্লিন ফিড ছাড়া বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না।
অন্যদিকে আগামী ৩০ নভেম্বরের পর থেকে ঢাকা ও চট্টগ্রামের ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম কেউ অ্যানালগভাবে চালাতে পারবে না, সবাইকে ডিজিটাল বক্সে চালাতে সময় বেঁধে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সরকারের এমন কঠোর অবস্থানে চাপের মুখে রয়েছেন ক্যাবল অপারেটর ব্যবসায়ীরা।