শ্রীলঙ্কাকে নিয়ে ডুবলো বাংলাদেশ

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দলের।
সপ্তম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
সেই ম্যাচে হারলে বাংলাদেশেরও বিদায় ঘণ্টা বেজে যেত বিশ্বকাপ থেকে।

তাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খানিক রসিকতা করে আফগান অধিনায়ক গুলবদিন নাইব গানের সুরে বলেছিলেন, ‘আমরা তো ডুবে গেছি, তোমাদেরকে নিয়ে ডুববো বন্ধু।’
সেই ম্যাচে জিততে পারেনি আফগানিস্তান, বাংলাদেশের বিশ্বকাপও সেদিন শেষ হয়নি।

তবে দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নিয়ে ডুবলো বাংলাদেশ দল। অবশ্য এক্ষেত্রে আগে থেকে জানা ছিল না বাংলাদেশ বা শ্রীলঙ্কার।
এমনকি ম্যাচটিও ছিল না দুই দলের মধ্যে।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.