আগামী বছর প্রায় তিন হাজার কোটি ডলারের করোনারোধী টিকা বিক্রির আশা করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার।
কিছু দেশের সঙ্গে নতুন চুক্তি হলে বিক্রি আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
ফাইজার জানিয়েছে, ২০২২ সালে তাদের বার্ষিক টিকা উৎপাদন সক্ষমতা ৪০০ কোটি ডোজে পৌঁছালেও সেসময় মাত্র ১৭০ কোটি ডোজ করোনা টিকা বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
অর্থাৎ, নতুন চুক্তি হলেই আগামী বছর তারা আরও বেশি টিকা সরবরাহ করতে পারবে।
আয়-ব্যয়ের সব অর্থই জার্মান অংশীদার বায়োএনটেকের সঙ্গে সমানভাবে ভাগাভাগি করে ফাইজার।
মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর করোনা টিকা বিক্রি থেকে তাদের ৩ হাজার ৬০০ কোটি ডলার আয় হতে পারে।
অর্থাৎ, ২০২১ সালে ফাইজারের মোট বিক্রির ৪৪ শতাংশই আসতে পারে করোনা টিকা থেকে।