যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাক্সিন পাচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুরা

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের ভ্যাক্সিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের ২৮ মিলিয়ন শিশুকে টিকা দেওয়ার পথ সুগম হলো বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিদ্ধান্ত গ্রহণের পরই ৫ থেকে ১১ বয়সী শিশুদের জন্যে পর্যাপ্ত ডোজের টিকা সংগ্রহ করে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে পাঠানো শুরু হয়েছে।
এদিকে এমন সিদ্ধান্তের পর হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি।

জো বাইডেন আরও বলেছেন, অল্পবয়সী শিশুদের টিকা দেওয়ার এই পদক্ষেপ অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে যে উদ্বিগ্ন সময় পার করছিলেন তার অবসান ঘটাবে।
সেই সঙ্গে শিশুদের মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাসরোধে কাজ করবে। করোনাভাইরাসকে পরাজিত করার লড়াইয়ে এটি আমাদের জাতির জন্য একটি বড় পদক্ষেপ।

তিনি আরও বলেন, ‘সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুর জন্য পর্যাপ্ত টিকা মজুত করেছে।
সেই সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তারা লাখ লাখ ডোজ করোনার টিকা প্যাকিং এবং শিপিংয়ের প্রক্রিয়া শুরু করেছেন।’
বাইডেন বলেন, ‘আগামী দিন থেকেই টিকার কার্যক্রম শুরু হবে তবে ৪ নভেম্বরের পরে সম্পূর্ণরূপে চালু হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.