বিদায় বলে দিলেন ব্রাভো

২০১৬ সালের আসরে শিরোপা জিতে তার ‘চ্যাম্পিয়ন’ গানেই উদযাপন সেরেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ইডেনের মাঝমাঠে চ্যাম্পিয়ন গানের সুরে উন্মাতাল হয়েছিলেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, কার্লোস ব্রাথওয়েটরা।
কিন্তু বছর পাঁচেক পর ক্যারিবীয়দের মাঠের পারফরম্যান্সে মিললো না চ্যাম্পিয়ন সুর।

বৃহস্পতিবার আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
আর এ কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন গানের জনক ডোয়াইন জন ব্রাভো। যাকে ডিজে ব্রাভো হিসেবেই চেনে ক্রিকেট বিশ্ব।

তবে বিশ্বকাপের এবারের আসরে ক্যারিবীয়দের শেষ ম্যাচটি খেলবেন ব্রাভো।
সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে ব্রাভোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন মি. চ্যাম্পিয়ন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.