১৪ বছর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হওয়ার কথা ছিল ভারত-স্কটল্যান্ডের। কিন্তু বৃষ্টি কারণে খেলাই হলো না।
একই বছর ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল।
ওটাই প্রথম, এখন পর্যন্ত ওটাই শেষ।
১৪ বছর পর আজ ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামছে তারা।
স্কটল্যান্ডের লড়াইটা রোমাঞ্চের।
কারণ ভারতের মতো বড় দলকে প্রতিপক্ষ হিসেবে তো আর নিয়মিত পাওয়া যাবে না।
ভারতের জন্য লড়াইটা কী, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই।
সেমিফাইনালে উঠার সম্ভাবনা থাকলেও ভাগ্যটা তাদের হাতে নেই।
তাই তো সবগুলো ম্যাচ জিতে গেলেও নজর রাখতে হবে অন্যদের হারের দিকে।
বিশেষ করে নিউজিল্যান্ডের। আজ নামিবিয়ার বিপক্ষে কিউইরা হারলেই সম্ভাবনার পথটা আরও উজ্জ্বল হয়ে যাবে কোহলিদের। কিন্তু নিজেদের কাজে কোনো ত্রুটি থাকলেই ওলট-পালট হয়ে যেতে পারে সবকিছু।
পরপর দুই ম্যাচে হারের পর পরশু আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে মিলে স্বস্তির জয়। আজ একইভাবেও কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে স্কটল্যান্ডকে হারাতে চাইবে তারা।
তাই তো তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও স্কটল্যান্ড ভারতের অন্যতম কঠিন পরীক্ষার নাম।