দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর

২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয় এখনও ‘সোনার হরিণ’ হয়েই আছে।
এবারও মূলপর্বে একটি ম্যাচ জিততে পারলো না টাইগাররা।

প্রথমপর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু।
কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও মূল লড়াইয়ে পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
এর মধ্যে শেষ দুই ম্যাচে একশর নিচে অলআউট হয়ে লজ্জার ষোলোকলা পূর্ণ করে এসেছে দল।

আজ বিকেলে সেই ‘ব্যর্থ’ দলের প্রথম বহর পা রেখেছে ঢাকায়।
মোট তিন ভাগে বিভক্ত হয়ে দেশে ফেরত আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
দুই ভাগ আজই চলে আসছে, বাকি এক ভাগ মানে চার ক্রিকেটার ছুটি কাটিয়ে ফিরবেন পরে।

আজ বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীতে ফিরে এসেছে প্রথম বহর।
কথা ছিল, বিকেল ৪ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জাতীয় দলের একাংশ বহনকারী এমিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট।
কিন্তু সে বিমান অবতরণ করেছে বিকেল সাড়ে ৫টা নাগাদ।
আর জাতীয় দলের দ্বিতীয় বহর এসে পৌঁছবে আজ রাত ১১টায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.