কোভিড সারাতে মুখে খাওয়া বড়ি আনছে ফাইজার

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি সুখবর শোনালো ফাইজার।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তদের সারিয়ে তুলতে মুখে খাওয়া বড়ি আনছে তারা। প্রাথমিকভাবে এ ওষুধের কার্যকারিতা ৮৯ শতাংশ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

ট্রায়ালের ফলাফলে দেখা যায়, করোনা সারাতে ফাইজারের ওষুধ তাদের প্রতিদ্বন্দ্বী মার্কের তৈরি মলনুপিরাভিরের চেয়েও বেশি কার্যকর।
মার্কের ওষুধটি করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি বা রোগীদের মৃত্যুঝুঁকি অর্ধেকে নামাতে সক্ষম। সেই তুলনায় ফাইজারের প্যাক্সলোভিডের কার্যকারিতা প্রায় দ্বিগুণের কাছাকাছি।

রয়টার্সের খবর অনুসারে, চলতি বছরের শেষের দিকে মার্কিন নীতিনির্ধারকদের অনুমোদন পেতে পারে ফাইজারের ওষুধটি। তারা আগামী ২৫ নভেম্বরের আগেই প্রাথমিক ট্রায়ালের ফলাফল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) হাতে তুলে দেবে বলে জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.