সব মহাদেশেই আঘাত হানতে পারে চীনের নতুন বোমারু বিমান

চীনের নতুন স্টিলথ বোমারু বিমান জিয়ান এইচ-২০ প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহন করাসহ আট হাজার পাঁচশ কিলোমিটার উড়তে পারবে বলে আশা প্রকাশ করেছে চীনের প্রতিরক্ষা বিভাগ।
আর এই এইচ-২০ বোমারু বিমানটিকে মার্কিন বিমান বাহিনীর বি-২১ রাইডার বোমারু বিমানকে পাল্লা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই মুহুর্তে, দুটি বোমারু বিমান তুলনাযোগ্য কিনা সে বিষয়টি স্পষ্ট না।

নতুন বোমারু বিমান সম্পর্কে চীনের প্রতিরক্ষা বিভাগ বলছে, এইচ-২০ এ স্টিলথ ফাইটার জেটের সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের পঞ্চম-প্রজন্মের প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মাধ্যেমে নতুন এই বোমারু বিমানে পঞ্চম প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বৈশষ্ট্য যুক্ত হচ্ছে।
যদিও ফাইটার জেট এবং বোমারু বিমানগুলো বিভিন্ন মিশন পরিচালনা করে এবং দুইটারই লক্ষ্য থাকে সেন্সর, তথ্য প্রক্রিয়াকরণ, উন্নত সফ্টওয়্যার এবং অস্ত্র ইন্টারফেস করা।

এইচ-২০ এর বাইরের অংশ দেখে বোঝা যায় যে, এটি কতটা শক্তি সম্পন্ন।
এইচ-২০ তে একটি এমবেডেড ইঞ্জিন, উইং বডি, উল্লম্ব কাঠামোর অনুপস্থিতি এবং ইঞ্জিনের বায়ু নালীগুলো ফুসেলেজের নিচে ফ্রেমে আটকানো।
অন্যদিকে বি-২ বোমারু বিমানের ফুসেলেজের উপরে থেকে বেরিয়ে আসা বায়ু নালী রয়েছে। তবুও, এইচ-২০, বি-২১ রাইডার বা বি-২ স্পিরিট-এর মধ্যে অনেক ডিজাইনের মিল রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.