তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট দল।
নারী দলকে ক্রিকেটে নিষিদ্ধ করার পর থেকে পুরুষরা ক্রিকেট খেলতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ জেগেছিলো।
যদিও শেষ পর্যন্ত নানা প্রচেষ্টায় বিশ্বকাপে খেলতে এসেছে নবী-রশিদরা।
তবে পূর্বের জের ধরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজটি বাতিল করেছে অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করার পরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া গত সেপ্টেম্বরে জানায়, মেয়েদের ক্রিকেট নিয়ে তালেবানদের অবস্থানের বদল না হলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে টেস্ট খেলবে না তারা।
যদিও তখন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দেশটি। দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখার পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তারা।