বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চিফ রিটাচার সিদ্দিকুর রহমানকে গ্রেফতারের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে হয়রানি বা গ্রেফতার না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়।
এছাড়া সাজামূলে গ্রেফতারি পরোয়না দুই মাসের জন্য স্থগিত করেছেন।
একই সঙ্গে মুল অভিযুক্তকে শনাক্তে এবং ঘটনা তদন্ত করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
সাজামূলের পরোয়ানা নিয়ে নরসিংদীর কালিকাপুরের সত্তরোর্ধ্ব মো. সিদ্দিকুর রহমানের উচ্চ আদালতে করা আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এস এস আরেফিন জুন্নুন। বিষয়টি নিশ্চিত করেন এ আইনজীবী।
ব্যারিস্টার আরেফিন জুন্নুন বলেন, সিদ্দিকুর রহমান ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ রিটাচার।
অবসর নিয়েছেন ২০০৭ সালে।
অবসের এক যুগ পরে হঠাৎ করে তার মাদক মামলায় ছয় মাসের সাজার একটি পরোয়ানা গ্রামের বাড়িতে যায়।
ওই গ্রেফতারি পরোয়ানা দেখে হতবিহ্বল হয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।