ভারতের ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠির প্রেমের গুঞ্জন পুরোনো।
গত শুক্রবার (৫ নভেম্বর) ছিল আথিয়ার জন্মদিন। এদিনই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাহুল।
কফি ডেটের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন’।
সঙ্গে ভালোবাসার ইমোজি।
সেই ইমোজি ব্যবহার করেই সম্পর্কে কথা জানান দিয়েছেন আথিয়া-রাহুল।
এবার মেয়ের প্রেমের বিষয়ে মুখ খুললেন বলিউডের তারকা অভিনেতা সুনীল শেঠি।
তিনি বলেন, ‘আমি এবং আমার স্ত্রী দুজনেই ছেলেমেয়েদের খুব ভালোবাসি।
আমার মনে হয় ক্যারিয়ারের থেকেও তাদের ব্যক্তিগত জীবনে সুখী হওয়াটা আরও বেশি দরকার।’
এর আগেই শোনা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোনও একজন খেলোয়াড় হতে চলেছেন সুনীল শেঠির মেয়ে জামাই।
অন্যদিকে রাহুলের ব্যাপারে শোনা যাচ্ছিলো, কোনও এক তারকার কন্যাকেই বিয়ে করতে চলেছেন তিনি।
এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে রাহুল-আথিয়ার সম্পর্ক।
দুবাইয়ে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আথিয়া।
রাহুল অর্ধশত রান করতেই ক্যামেরা চলে যায় আথিয়ার দিকে।
প্রেমিকের জন্য হাসি মুখে হাততালি দিতে দেখা যায় তাকে।