কুয়েতে সরকারের পদত্যাগ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার পদত্যাগ করছে।

বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষাপটে সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েত সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে বলে স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদপত্র আল কাবাস এবং আল রাই জানিয়েছে, এর ফলে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে।
যা বাধাগ্রস্ত করছিল দেশেটির আর্থিক সংস্কারকে।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর নেতৃত্বাধীন সরকার নির্বাচিত সংসদের সঙ্গে বিবাদে এই বছর দ্বিতীয়বারের মতো পদত্যাগ করল।
কুয়েত সরকার দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.