ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাঁক্রোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলন এবং ব্রিটেনে ইনভেস্টমেন্ট সামিটসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ফ্রান্সের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন থেকে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী।
প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড- স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রীকে। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
এরপর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান শেখ হাসিনা।
সেখানে ফ্রান্সের প্রেসিডেনশিয়াল গার্ডের সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।