পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

এবারও হলো না। আইসিসি ইভেন্টের নকআউট পর্বে অজি ধাধা আর কাটাতে পারলো না পাকিস্তান।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে এসেও সেই অস্ট্রেলিয়ার কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিতে হলো তাদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডের একমাত্র অপরাজিত দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে অজিরা।

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পাক বাহিনীকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। আগামী ১৪ তারিখ একই ভেন্যুতে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

এদিন, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়েছে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। জবাবে ম্যাথু ওয়েডের অপরাজিত ১৭ বলে ৪১ ও স্টইনিসের অপরাজিত ৩১ বলে ৪০ রানের ওপর ভর করে এবং এক ওভার ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.