বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে সম্প্রতি অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে।
দেখা দিয়েছে মানবিক সংকট।
বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তে অপেক্ষা করছে।
পোল্যান্ড অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সীমান্তে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে।
এরই মধ্যে শুক্রবার (১২ নভেম্বর) তুরস্কের সিভিল এভিয়েশন জেনারেল ডিরেক্টরেট (এসএইচজিএম) জানিয়েছে, তারা সিরিয়া, ইয়েমেন ও ইরাকি নাগরিকদের নিয়ে আর বেলারুশে যাবে না।
তাই এসব নাগরিকরা তুরস্ক থেকে মিনস্ক যাওয়ার টিকিট কিনতে পারবে না।
আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেলারুশ বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে পালিয়ে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে পোল্যান্ড সীমান্ত অতিক্রমে উৎসাহিত করছে বলে দাবি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
তাই বেলারুশ ও তাদের উড়োজাহাজ সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে ইইউ।