অস্ট্রিয়ায় ভ্যাক্সিন না নেওয়া ২০ লাখ মানুষ লকডাউনে

ইউরোপের অস্ট্রিয়ায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
করোনাভাইরাস মোকাবিলায় যারা পুরোপুরি টিকা নেননি তাদেরকে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
টিকা না নেওয়া এরকম ২০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার থেকে কার্যকর হচ্ছে লকডাউন।

লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না।
বিষয়টি নিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, এটির প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, বাস্তবতা হলো আমরা এক-তৃতীয়াংশ জনগণকে বলছি যে, আপনারা নির্দিষ্ট কারণ ছাড়া নিজেদের অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে পারবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.