ডেভিড ওয়ার্নার সেরা হওয়ায় রেগেছেন শোয়েব আখতার

পুরো বিশ্বকাপে দারুণ খেলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সপ্তম আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর তাতে নারাজ হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয়ের মঞ্চ তৈরি করে দেন ডেভিড ওয়ার্নার।
শুধু তাই নয়, এই বিশ্বকাপে তিন অর্ধশতকের সাথে ৭ ম্যাচে করেছেন ২৮৯ রান।
তাতেই সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন তিনি।

তবে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তার রান সংখ্যা ছিল ৩০৩।
তবে বাবরের বিশ্বকাপের সেরার পুরস্কার না পাওয়াটা অন্যায় বলে মনে করেন পাকিস্তানের সাবেক এ খেলোয়াড়।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে টুইট বার্তায় শোয়েব লিখেন, বাবর আজম ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার জন্য সত্যিই এগিয়ে ছিল।
নিশ্চিতভাবে এটা অন্যায় সিদ্ধান্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.