বাংলাদেশে জেট ফুয়েলের দাম বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবে বিদেশি বিমান সংস্থা

বাংলাদেশে আসা বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি পদ্মা অয়েল থেকে জেট ফুয়েল ক্রয় করতে এখন থেকে ডলারসহ বিভিন্ন মুদ্রায় দাম পরিশোধ করতে পারবে।
আগে শুধুমাত্র বাংলাদেশি মুদ্রায় এ তেলের দাম পরিশোধ করতে পারত বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো।
সোমবার এ সম্পর্কে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, যে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রা কেনাবেচার জন্য বাংলাদেশে আসে, এমন বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোর পক্ষে বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে বিদেশি মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বিদেশি মুদ্রা হিসেবে জমা রাখা যাবে।
পরে এটি আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে অথবা স্থানীয় মুদ্রায় নগদায়ন করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.