আগের বার শুরু হলেও শেষ করা যায়নি কোভিড-১৯ নিয়মের জটিলতায়।
তাই ৯ মিনিট না হতেই
থামাতে হয় খেলা।
এখনো স্থগিতই আছে।
সেই ম্যাচের দুই মাস পর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
২০২২ বিশ্বকাপের টিকিট কেটে ফেলায় ব্রাজিলের জন্য এখন সব ম্যাচই নিয়মরক্ষার।
তবে দ্য ক্লাসিক বলে কথা, এতো সহজেই তো আর সেটাকে নিয়মরক্ষার বানানো যায় না। বিশ্বব্যাপী বিখ্যাত এই লড়াইয়ে বরাবরের মতো এবারো চোখ থাকবে ফুটবল প্রেমীদের। তাই সান জুয়ানে এই ম্যাচ দেখার টিকিট কাটতে ২ মাইল লম্বা লাইন দেখা গেছে। আর্জেন্টিনার সেই শহরের প্রায় সব হোটেলই পরিপূর্ণ।
টানা ২৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনার জন্য ম্যাচটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ।
ব্রাজিল বিশ্বকাপে চলে গেলেও এখনো দুয়ারে দাঁড়িয়ে আছে তারা।
১২ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লিওনেল স্কালোনির দল।
আর দুটো ম্যাচ জিতলেই কাতারের বিমান ধরার নিশ্চয়তা পাবে তারা।