‘আমরা হারিনি, এগিয়ে যাচ্ছি’

মাসচারেক আগে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মাঠ থেকে শিরোপা নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা।
শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকেই হারিয়েছিল ১-০ গোলে।

কিন্তু বুধবার ভোরে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি জিততে পারেনি লিওনেল মেসির দল।
হতাশাজনক ফুটবল খেলা দুই দল ম্যাচটি শেষ করেছে গোলশূন্য ড্রয়ে।

তবে জিততে না পারলেও, দিনের অন্য ম্যাচে চিলির পরাজয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বাছাইপর্বে ১৩ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ২৯ পয়েন্ট।

ব্রাজিলের বিপক্ষে করা ড্রয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক মেসির কণ্ঠে পরাজিত না হওয়ার স্বস্তি।
তার মতে, এগিয়ে চলেছে আর্জেন্টিনা এবং ধারাবাহিকভাবে ভালো খেলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.