ইতালিতে এখন থেকে সব সার্টিফিকেট অনলাইনে পাওয়া যাবে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হওয়া ‘জাতীয় অনলাইন প্ল্যাটফর্মের’ মাধ্যমে মিলবে এ সার্টিফিকেট।
দেশটিতে প্রায় আট হাজার কাউন্সিলের ওয়েবসাইট এক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছে ‘জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম’।
গত ১৫ নভেম্বর থেকে ইতালিতে চালু হয়েছে জাতীয় অনলাইন প্ল্যাটফর্মটি।
ইতালিয় ও প্রবাসীদের জন্য উন্মুক্ত এ সুবিধাটি মানুষের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে দেশটিতে বসবাসরত প্রায় ছয় কোটি ইতালিয় নাগরিকের সঙ্গে প্রায় ৫০ লাখ বিদেশিও পাবেন এ সুবিধা।
এছাড়া তালিকায় রয়েছেন প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশিরাও।
প্রয়োজনীয় সব সার্টিফিকেট ও তথ্য সংগ্রহ এবং ভুল সংশোধন করা যাবে ওই ওয়েবসাইট থেকে।