ভিন্ন জাতে বিয়ে করেছে মেয়ে, জঘন্য কাজ করল বাবা

মেয়ের অপরাধ ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করা।
আর তাই মেয়েকে ধ’র্ষণ করে খুন করেছে বাবা।
এমনই পাশবিক ও মর্মান্তিক এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রতিবাদে। ভোপালের এই শহরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ভয়ংকর ঘটনায়।
ইতোমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধ কবুলও করেছে অভিযুক্ত।

গেল কয়েকদিন আগে সামাস’গড়ের এক জঙ্গলে মিলেছিল ওই তরুণী ও তার ৮ মাসের শিশুসন্তানের মরদেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তরুণীর পরিচয়।
এরপরই জানা যায় মেয়ের বিয়ে নিয়ে তার পরিবার ছিল অত্যন্ত অসন্তুষ্ট।
এতেই সন্দেহ দানা বাঁধে। এরপর অভিযুক্তকে জেরা শুরু করতেই সে ভেঙে পড়ে স্বীকার করে নেয় অপরাধ।
জানিয়ে দেয় তিনি নিজেই তার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে।

অসুখে ভুগে মারা যায় তরুণীর শিশুপুত্র।
সমসগড়ের জঙ্গলে দেহটি সমাধিস্থ করতে নিয়ে যান ওই তরুণী।
তার সঙ্গে ছিল তার বাবাও। জঙ্গলের মধ্যে ফের উঠে আসে তরুণীর বিয়ের প্রসঙ্গ।
শুরু হয় প্রবল বিতণ্ডা। শেষ পর্যন্ত পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে।
এরপরই তরুণীকে ধ’র্ষণ করে খুন করে ৫৫ বছরের বাবা।
এরপরই সেখান থেকে পালিয়ে যায় তিনি।
জানা গেছে, দিওয়ালির সময় নিজের বড়দিদির বাড়িতে এসেছিলেন ওই তরুণী।
সেখানেই তার শিশুপুত্র মারা যায়। এরপর তার দিদিই খবর দেন বাবাকে।
কিন্তু কেউই ভাবতে পারেননি শেষ পর্যন্ত এমন এক ঘৃণ্য অপরাধ করবে ওই বাবা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.