শুক্রবার শেষ হল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরাজয়ের পাশপাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে তুমুল সমালোচনা।
নতুন জার্সির সামনের অংশে বড় করে লেখা দারাজের নাম।
নিচে রয়েছে বাংলাদেশের নাম। গলার কাছাকাছি অংশে আবারও দারাজ।
আর বুকের বাম পাশে বিসিবির লোগো।
এতে অনেক ক্রিকেট ভক্ত ফেসবুকে লিখছেন এবারের ম্যাচ কি ‘দারাজ বনাম পাকিস্তান’ হচ্ছে নাকি ‘বাংলাদেশ বনাম পাকিস্তান’?
রাজধানী মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় দু’দলের লড়াই শুরু হয়।
ম্যাচ শুরুর পর থেকেই ফেসবুক ‘দারাজ বনাম পাকিস্তান’ ক্যাপশনের ছবি ও পোস্টে একাকার হয়ে যায়।
জার্সি জুড়ে স্পন্সর প্রতিষ্ঠানের নাম একাধিকবার বড় বড় করে লেখায় বাংলাদেশ ও বিসিবির লোগো লেখাটা যেন ক্ষীণ হয়ে গেছে।
এনিয়ে বিসিবির কঠোর সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা।