আগামী মাসের শুরুতে লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে আগামী মাসের প্রথম দিকে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিতে যাচ্ছে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়নের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান সোমবার এ ঘোষণা দেন।

আর্ডান বলেন, আগামী ২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে।
এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।

সাংবাদিকদের তিনি বলেন, কঠিন সত্য হলো ডেল্টা ধরন এখানে রয়েছে। এটি যাচ্ছে না।

তিনি আরো বলেন, বিশ্বের অন্য দেশ যেখানে ডেল্টা ধরনকে পুরোপুরি নির্মূল করতে পারছে না, সেখানে নিউজিল্যান্ড এটি নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে রয়েছে।

অকল্যান্ডে করোনার ডেল্টা ধরন প্রথম শনাক্ত হওয়ার পর গত মধ্য আগস্টে কঠোর লকডাউন জারি করা হয়।
কঠোর পদক্ষেপের কারণে ৫০ লাখ লোকের এ শহরে করোনায় মারা গেছে মাত্র ৪০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.