গত ৩০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ আকার ধারণ করেছে। দেশটিতে ধনী ও গরীবের মধ্যে বিভেদ বাড়ছে।
প্রতিদিনই বাড়ছে পেট্রোলের দাম।
রাজনৈতিকভাবে হোয়াইট হাউসের জন্য তেল একটি বিষাক্ত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে গভীরভাবে হতাশ হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
এরই মধ্যে বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব জো বাইডেনকে এড়িয়ে চলছে বলে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
গত অক্টোবরে বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া এবং সৌদি আরবের মতো প্রধান তেল উৎপাদক দেশগুলো যে আরও তেল উত্তোলন করছে না এই বিষয়টি একদমই ঠিক হচ্ছে না।
এই বিষয় নিয়ে অবশ্য প্রথমে ব্যক্তিগতভাবে পরে প্রকাশে মার্কিন কূটনীতিকরা সৌদি আরবকে আরও তেল উত্তোলনের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছিলেন।
সৌদি এবং মার্কিন, দুপক্ষের কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছেন।