ভারতের ৩০ শতাংশ নারী মনে করে বউ পেটানো ঠিক!

ভারতের ১৪টি রাজ্যের ৩০ শতাংশ নারী মনে করেন বউ পেটানো দোষের কিছু নয়। নির্দিষ্ট কারণেই স্বামীর হাতে মারধরের শিকার হয়ে থাকেন স্ত্রীরা।
তুলনায় কম সংখ্যক পুরুষ এই কাজকে যুক্তিযুক্ত বলে মনে করেন।
ভারতের সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এল এমনই উদ্বেগজনক তথ্য।
রোববার (২৮ নভেম্বর) দ্য হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার ফলাফল অনুযায়ী, ভারতের তিনটি রাজ্যের ৭৫ শতাংশ বা তার বেশি নারী ও পুরুষেরা মনে করেন স্বামীর হাতে স্ত্রী মার খাওয়া ঠিক। এই তিন রাজ্যগুলো হলো তেলেঙ্গানা (৮৪ শতাংশ), অন্ধ্রপ্রদেশ (৮৪ শতাংশ) ও কর্ণাটক (৭৭ শতাংশ)।
শতাংশের হিসেবে খুব বেশি পিছিয়ে নেই মণিপুর, কেরল, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গও।
পশ্চিমবঙ্গের ৪২ শতাংশ নারী মনে করেন বউ পেটানোর মধ্যে কোনো ভুল নেই।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.