২০২১ সালের আইপিএলই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ মৌসুম।
তবে কোহলির প্রতি মায়া ছাড়তে না পেরে তাকে দলে রেখে দিয়েছে আরসিবি।
এই মায়ার টানে চেন্নাই সুপার কিংসে থাকছেন মহেন্দ্র সিং ধোনিও।
আর মুম্বাই ইন্ডিয়ানসে থাকছেন রোহিত শর্মা।
এছাড়া কোহলির সঙ্গে আরসিবিতে থাকছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
মুম্বাইয়ে রোহিতের সঙ্গী হিসেবে থেকে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ।
চেন্নাইয়ে ধোনির সঙ্গে হয়ে থাকছেন ফিল্ডিংয়ের অন্যতম বিজ্ঞাপন রবীন্দ্র জাদেজা। কলকাতা নাইট রাইডার্সে থাকছেন দুই ক্যারিবীয় তারকা- আন্দ্রে রাসেল ও সুনিল নারিন।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে অনানুষ্ঠানিক খবরে জানানো হয়েছে এসব তথ্য।
আজ (মঙ্গলবার) সব দলকে আনুষ্ঠানিকভাবে জমা দিতে নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা।
যা প্রায় চূড়ান্তই করে ফেলেছে সব। সেখান থেকেই জানা গেছে বেশ কয়েকটি দলের রিটেইনড খেলোয়াড়দের নাম।