টাকার লোভ সামলাতে পারেননি, আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন রশিদ-রাহুল!

লোকেশ রাহুল ও রশিদ খান; প্রথমজন আইপিএল খেলছেন ২০১৩ সালের আসর থেকে। অপরজন চার বছর পরে শুরু করেও খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন।
তবে ২০২২ আইপিএলে রশিদ-রাহুলের জন্য হয়তো শনির দশাই অপেক্ষা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএলের আসন্ন মৌসুমে নিষিদ্ধও হতে পারেন পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের এ দুই তারকা ক্রিকেটার।

জানা গেছে, ২০২২ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌর হয়ে মৌসুম প্রতি ২০ কোটি ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল।
যেখানে পাঞ্জাব কিংসে মৌসুমপ্রতি ১১ কোটি রূপি পেতেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের রশিদেরও লখনৌর সঙ্গে চুক্তির গুঞ্জন উঠেছে।

এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে লখনৌর বিরুদ্ধে খেলোয়াড় ‘ছিনতাইয়ের’ অভিযোগ করেছে হায়দরাবাদ ও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।
এ অভিযোগের প্রেক্ষিতে দল দুটিকে ঘটনার ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছে বিসিসিআই।

ইনসাইড স্পোর্টসকে বিসিসিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যদি রশিদ-রাহুল দোষী সাব্যস্ত হন, তাহলে তারা আইপিএলের এক মৌসুম নিষিদ্ধ হবেন।
কারণ নিলামের আগে কোনো নতুন দলের সঙ্গে কোনো খেলোয়াড় যোগাযোগ করতে পারবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.