ঢাকা টেস্টে পরিবর্তনের ইংগিত মুমিনুল হকের

চট্টগ্রাম টেস্টে জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় বারের মতো লিড নিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে ৮ উইকেটের ব্যবধানে।
এমন হারে দায় কম নেই ব্যাটারদের। বিশেষ করে টপ-অর্ডারের ব্যাটারদের।

এছাড়া দলে ছিলেন না অভিজ্ঞ খেলোয়াড়রাও। তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো খেলোয়াড়দের না থাকাটা বেশ ভুগিয়েছে অধিনায়ক মুমিনুল হককে।

ব্যাটারদের উপর দোষ চাপালেও টাইগার অধিনায়ক সন্তুষ্ট বোলারদের উপর।
বিশেষ করে তাইজুল ইসলাম ক্ষণে ক্ষণে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়।

তাইজুলকে নিয়ে মুমিনুল বলেছেন, “এই টেস্টে দুই-তিনটা প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি হচ্ছে সবচেয়ে বেস্ট, তাইজুলের ৭ উইকেট।
কারণ এই উইকেটে ৭ উইকেট পাওয়া সহজ ছিল না।
গত এক দেড় বছরে যেভাবে উন্নতি করার চেষ্টা করছে সেভাবে এটা খুব ভাল।”
ঢাকা টেস্টের একাদশে যে পরিবর্তন আসছে সেটার ইংগিত দিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.