সাকিবকে ছেড়ে দিলো কলকাতা, মোস্তাফিজকেও রাখলো না রাজস্থান রয়্যালস

আসন্ন আইপিএলের আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও রাখলো না রাজস্থান রয়্যালস।

এ দুই বাংলাদেশিকে ছাড়াই মঙ্গলবার (৩০ নভেম্বর) আগামী আইপিএলের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ও পারিশ্রমিক প্রকাশ করেছে।

রিটেনশনে থাকা মোট ২৭ খেলোয়াড়ের ১৮ খেলোয়াড়ের নাম সোমবারই জানানো হয়েছিল।
শেষদিন (মঙ্গলবার) আরও নয় খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেখানে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, রানারআপ কলকাতা এবং দিল্লি ছাড়া রিটেনশন লিস্টে বাকি পাঁচ দলে কমবেশি নতুন খেলোয়াড় যোগ হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.