মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বন্দুক হামলায় তিন ছাত্র নিহত এবং একজন শিক্ষকসহ আটজন আহত হয়েছেন।
ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইক ম্যাককেব এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৫ বছর বয়সী সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তিনি আহত হননি।
ম্যাককেব বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বলেন, পুরো বিষয়টি পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল। অস্ত্রটি একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ছিল।
হামলায় নিহত শিক্ষার্থীদের মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছর বয়সী একজন তরুণ রয়েছে।
আহতদের মধ্যে দুজন মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচারে ছিলেন এবং তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, অন্য ছয়জনের অবস্থা স্থিতিশীল।
আহতরা ম্যাকলারেন লাপিয়ার রিজিওন কমিউনিটি মেডিকেল সেন্টার, পন্টিয়াকের ম্যাকলারেন ওকল্যান্ড এবং পন্টিয়াকের সেন্ট জোসেফ মার্সি ওকল্যান্ড চিকিৎসাধীন। নিহতদের এখনও শনাক্ত করা যায়নি।
তবে আন্ডারশেরিফ জানিয়েছেন, অক্সফোর্ড হাইতে আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।